চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ইসরাত জাহান কাকনকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (৪ মে) দুপুরে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ক্যাম্পাসে এলে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। ইসরাত জাহান ওই কলেজের ছাত্রলীগ কমিটির সদস্য ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি বলেন, ‘মহসিন কলেজের ইসরাত জাহান কাকন নামে এক ছাত্রীকে আটক করা হয়েছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ওই ছাত্রীকে হেফাজতে নেয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্ট দিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন।