ফিলিস্তিনের পশ্চিম তীরে চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মার্কিন আলোকচিত্রী হেইডি লেভিনের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসরায়েলকে বারবার আহ্বান জানানো হচ্ছে।
এদিকে, পর্যবেক্ষক সংস্থা ‘ইয়েশ দিন’-এর তথ্য অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অন্তত ১৭০টি হামলার ঘটনা ঘটেছে।