বুধবার ২৭শে মে, ২০২৬

নতুন রূপে সেজেছে পর্যটন স্পটগুলো

পাহাড়ি জেলা খাগড়াছড়ি। পাহাড়ের অপরুপ সৌর্ন্দয উপভোগ করতে প্রতিদিনই কমবেশি পর্যটক আসে এখানে। ছুটির দিনগুলোতে এ র্পযটকের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। এবারও ব্যতিক্রম নয়। ঈদুল আজহার লম্বা ছুটিতে পর্যটকদের বরণ করে নিতে খাগড়াছড়ির পর্যটন বিনোদন কেন্দ্রগুলো সেজেছে নতুন রূপে।

পর্যটকদের আগমণকে ঘিরে হোটেল মোটেল, পার্কের বিনোদন কেন্দ্রগুলোতে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। এরই মধ্যে আলুটিলা, রির্চাং ঝরনা, মায়াবিনি লেক, হাতিমুরা, ঝুলন্ত ব্রিজসহ সবগুলো র্পযটককেন্দ্রগুলো নতুন রূপে সাজানো হয়েছে।

বিভিন্ন বিনোদনকেন্দ্রের কর্মকর্তারা জানান, ঈদুল আজহায় লম্বা একটি ছুটি রয়েছে। এ সময় পারিবার পরিজন নিয়ে পর্যটরা খাগড়াছড়ি ঘুরতে আসেন। পর্যটকদের বরণ করেতে তারা সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছেন। হোটেল নুরের মালিক সালেহ আহমদ জানান, তার হোটেলের বেশিভাগ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে।

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। বিনোদনকেন্দ্রে পুলিশের পাশাপাশি একটি মোবাইল টিম থাকবে। যাতে কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটতে না পারে সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার শাহাদাত জানান, ঈদ উপলক্ষে পর্যটকদের ভ্রমণ আনন্দ উপভোগ্য করে তোলার জন্য বিভিন্ন ধরনের উন্নয়নকাজ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা ও চলাচল নির্বিঘœ করার জন্য জেলা প্রশাসনও তৎপর রয়েছে।

Translate