কিউবাকে ঘিরে মার্কিন সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই

 

কিউবার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতির অংশ হিসেবে সেনা রিজার্ভের প্রয়োজনীয় জনবল ও সহায়ক ইউনিটের সক্ষমতা যাচাই করছে যুক্তরাষ্ট্র। সিবিএস নিউজের পর্যালোচনা করা এক অভ্যন্তরীণ নথিতে আগামী ৯০ থেকে ১২০ দিনের মধ্যে সামরিক পুলিশ, চিকিৎসা, প্রকৌশল, পরিবহন ও রসদ ব্যবস্থাপনার ইউনিট প্রস্তুত রাখা সম্ভব কি না, তা জানতে চাওয়া হয়েছে।

তবে নথিতে কিউবার নাম বা কোনো সেনা মোতায়েনের নির্দেশনা নেই। মার্কিন কর্মকর্তারা এটিকে কিউবাকেন্দ্রিক চলমান সামরিক পরিকল্পনার অংশ বলে জানিয়েছেন। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিউবার ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না এবং দেশটির সঙ্গে সমঝোতার সম্ভাবনা রয়েছে।

কিউবার ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি সামরিক বিকল্প নিয়েও যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকারীরা এর আগে বিভিন্ন সম্ভাবনা পর্যালোচনা করেছেন। তবে এখন পর্যন্ত কিউবায় সামরিক অভিযান চালানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি।

Translate