ইরানের ওপর নিষেধাজ্ঞায় সহযোগিতায় চার দেশকে যুক্তরাষ্ট্রের ধন্যবাদ

 

ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা করায় যুক্তরাজ্য, তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

তিনি জানান, তুরস্ক ও ওমান ইরানের মাহান এয়ারের ফ্লাইট বন্ধ করেছে এবং সংযুক্ত আরব আমিরাত ইরানি বিমান সংস্থাগুলোর ফ্লাইট স্থগিত করেছে। পাশাপাশি তুরস্ক ও আমিরাতের কয়েকটি বড় ব্যাংক ইরানের সঙ্গে লেনদেন বন্ধ করেছে।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিমান খাতের ৩৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়। ওয়াশিংটনের দাবি, ইরানি বিমান সংস্থাগুলো অস্ত্র, জনবল ও অবৈধ পণ্য পরিবহনে ব্যবহৃত হচ্ছে। এসব পদক্ষেপের ফলে ইরানের আন্তর্জাতিক বিমান ও আর্থিক যোগাযোগে চাপ আরও বাড়ছে।

Translate