বুধবার ২৭শে মে, ২০২৬

কোরবানির হাটে গরু নিতে প্রস্তুতি নিচ্ছিলেন, বজ্রপাতে বিক্রেতার মৃত্যু

চট্টগ্রামের রাউজানে বজ্রপাতে বেলাল সিকদার (৪০) নামের এক গরু বিক্রেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টায় উপজেলার নোয়াজিষপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেলাল নোয়াজিষপুর ইউনিয়নের ফয়েজ আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, কোরবান উপলক্ষে বিক্রি করার জন্য একটি গরু নোয়াজিষপুরের নোয়াহাটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বেলাল। গরুর জন্য ঘাস কাটতে তিনি বিলে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াজিষপুরের বাসিন্দা অজুন কুমার নাথ।

Translate