জোহানেসবার্গ টেস্টে দ্বিতীয় সেশনে কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। মার্কাস অ্যাকারম্যান ও জুবায়ের হামজার অবিচ্ছিন্ন ১২৪ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে ১ উইকেটে ১৫১ রান করেছে স্বাগতিকরা। বাংলাদেশের প্রথম ইনিংসের ৪০০ রানের জবাবে তারা এখনো ২৪৯ রানে পিছিয়ে রয়েছে। বাংলাদেশের হয়ে হৃদয় ১৩৭ ও লিটন দাস ১২০ রান করেন।