প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির নেতারা দেশ ছেড়ে পালাবেন না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২১ নভেম্বর) গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর উপলক্ষে বিভিন্ন স্থান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি জানান, আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মাধ্যমে খাল ও মরা নদীর পানিপ্রবাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।