আন্তর্জাতিক বাজারে কাঁচামাল ও ডলারের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়িয়ে বোতলজাত ২১৮ ও খোলা ১৯৯ টাকা করার প্রস্তাব দিয়েছে। সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মক্তাদিরের সঙ্গে বৈঠকে ব্যবসায়ীরা এ দাবি জানালেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সামনে রমজান ও বৈশ্বিক পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি এবং মূল্যস্ফীতির আশঙ্কা বিবেচনায় প্রস্তাবটি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।