গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় গত রবিবারের নাশকতার মামলায় গ্রেফতারকৃত আসামিদের ছিনিয়ে নিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। পুলিশ বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে, যার একপর্যায়ে নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে হামলাকারীরা ভেতরে ঢুকে বেশ কয়েকটি পুলিশ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। হেলমেট পরে দেশীয় অস্ত্র হাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থানায় ভাঙচুর চালানোর একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ওসি ও এসআইকে একাধিকবার কল করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।