রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ২৫ প্রার্থী কোটিপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে বিভিন্ন দলের ১৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে দুই প্রধান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীও রয়েছেন। বিএনপি ১৬ আসনে ১৭ জনকে দলীয় মনোনয়ন দিয়েছে।

 

অপরদিকে, জামায়াত ১৪টি আসনে দলীয় প্রার্থী দিয়েছে। দুটি আসনে জোট-সমর্থিত প্রার্থীদের ছাড় দিয়েছে দলটি। দুই দলের ৩১ প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করেছে দৈনিক পূর্বকোণ। তাদের মধ্যে ২৫ প্রার্থীর কোটি টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে বিএনপির ১৬ ও জামায়াতের নয়জন প্রার্থী রয়েছেন।

Translate