চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, বিআইটিআইডিতে ১৭ জন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১১ জন, চমেক হাসপাতালে ২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২০ জন ভর্তি হয়েছেন। নতুন একজনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে। এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।