গাজায় ইসরায়েলের যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি বলেন, গাজার বিভিন্ন এলাকার ধ্বংসযজ্ঞ গুগল আর্থের ছবিতেই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। একই সঙ্গে শীতের আগে গাজাবাসীর জন্য আশ্রয়, মানবিক সহায়তা ও হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পৌঁছানোর আহ্বান জানিয়েছেন তিনি।