কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরে এ গেজেট জারি করা হয়।
এর আগে বিএনপিদলীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগপত্র গ্রহণের কথা সংসদে জানান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী, গত ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য হয়েছে।
ওসমান ফারুক ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন। এর আগে ২০০১ সালে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।