আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পরপরই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইউআর-মার্ভ স্টুডিওস’-এর ব্যানারে ব্রিটিশ ফুটবলের ব্যবসায়িক ও ক্ষমতার দ্বন্দ্বনির্ভর প্রথম টিভি সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ শুরু করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে নির্মিতব্য এই সিরিজে নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালনের পাশাপাশি রোনালদোর অভিনয়েও অভিষেক হতে পারে। ড্যামিয়ান লুইস ও থিয়েরি অঁরির মতো তারকাদের অংশগ্রহণে তৈরি হতে যাওয়া এই প্রকল্পটি ফ্যাশন ও আতিথেয়তার পর বিনোদন জগতে রোনালদোর ব্যবসায়িক সাম্রাজ্যের পরিধি আরও বিস্তৃত করল।