এনবিআরের ৬৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজনকে অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।
রোববার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন ও অফিস আদেশ জারি করে। এর মধ্যে অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ জন এবং যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৩২ জন কর্মকর্তা রয়েছেন।
আদেশ অনুযায়ী, কর্মকর্তাদের পূর্বের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নতুন কর্মস্থলে কেউ অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।