চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস
দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ এবং আল্লাহর রহমতে তিনি এখন অনেকটাই সুস্থ।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। অবস্থার উন্নতি হলে ১৪ এপ্রিল চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে স্থানান্তর করা হয়।
দীর্ঘ চিকিৎসা শেষে তিনি এখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।