ইনফান্তিনোবিরোধী আন্দোলনে মেসি-রোনালদো-এমবাপ্পেকে মাঠে নামার আহ্বান রোথেনের

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ১৫ দিনের ধর্মঘটে যেতে মেসি, রোনালদো ও এমবাপ্পের মতো তারকাদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক ফরাসি ফুটবলার জেরোম রোথেন। ইনফান্তিনো খেলোয়াড়দের চেয়ে ব্যবসাকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে অভিযোগ তুলে তিনি বলেন, বড় তারকারা এক হলেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণে পরিবর্তন আনা সম্ভব। আগামী ১৮ মার্চ রাবাতে ফিফা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে; ২১১ ভোটের মধ্যে অন্তত ১০৬ ভোট পেলে ফের নির্বাচিত হবেন ২০১৬ সাল থেকে দায়িত্বে থাকা ইনফান্তিনো, যার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ফিলিপ দিয়ালো ও কোজো তাশিমা।

Translate