গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিজিবি মিডিয়া বিভাগ জানিয়েছে, মোতায়েনকৃত সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন এবং সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও বিশেষ ডিভাইসের লাইভ ফুটেজের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।