৪৪ বছর বয়সী ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনকে নতুন চুক্তির প্রস্তাব দিচ্ছে না ল্যাঙ্কাশায়ার। ফলে ২৬ বছরের পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শেষ করার কথা ভাবতে হতে পারে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি এই বোলারকে। তবে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা এখনো জানা যায়নি। অন্য কোনো কাউন্টি দলের হয়ে খেলার সম্ভাবনাও রয়েছে তাঁর।
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা চালিয়ে যান অ্যান্ডারসন। ২০২৬ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৫০ উইকেট নিয়ে দলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। আগামী ২০২৭ সালের গ্রীষ্মে ৪৫ বছরে পা দেবেন এই পেসার।
ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৪৩ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। এ ছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮৩টি ও টি-টোয়েন্টিতে ৫০টি উইকেট রয়েছে তাঁর।