রাখিবন্ধনের বিজ্ঞাপনে পোশাক বিতর্ক নিয়ে মুখ খুললেন কৃতি

রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কের কয়েক বছর পর মুখ খুলেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি কারিনা কাপুর খানের সঙ্গে কথোপকথনে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, তার পরনের চোলি নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আলোচনা হয়েছিল, যা তিনি বিশ্বাসই করতে পারেননি।

একটি গহনা সংস্থার বিজ্ঞাপনে ভাই ও পোষ্য কুকুরকে রাখি পরাতে দেখা যায় কৃতিকে। বিজ্ঞাপনটি প্রকাশের পর তার পোশাক এবং পোষ্যকে রাখি পরানো নিয়ে সমালোচনা শুরু হয়। একপর্যায়ে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়।

এর আগে কৃতি প্রশ্ন তুলেছিলেন, নারীদের পোশাক নিয়ে কেন এত আলোচনা হয়। তার মতে, পোশাক দিয়ে কারও সংস্কৃতি বিচার করা উচিত নয়; সংস্কৃতি ও ঐতিহ্য মানুষের মনের মধ্যে থাকে।

Translate