সৌভিক দে পরিচালিত ‘ভুতু আয়া ভাগো’ সিনেমা শুক্রবার (২ অক্টোবর) মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করলেও সিনেমাটির কোনো প্রচারণায় তাকে রাখা হয়নি বলে অভিযোগ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে শ্রীলেখা বলেন, তার ‘বিতর্কিত ইমেজ’ ও স্পষ্টবাদী স্বভাবের কারণে মার্কেটিং টিম হয়তো তাকে প্রচার থেকে দূরে রেখেছে। তবে বাদ পড়লেও নিজের অভিনীত সিনেমার প্রচার করবেন বলে জানান তিনি।
শ্রীলেখা প্রযোজক, পরিচালক ও সহশিল্পীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কেও স্মরণ করেন। তার মতে, একজন প্রযোজক টিকে থাকা মানে বহু শিল্পী ও কলাকুশলীর জীবিকা এবং পুরো চলচ্চিত্র-ইকোসিস্টেম টিকে থাকা।
তার এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এক অনুরাগীর মন্তব্যের জবাবে শ্রীলেখা বলেন, নিজের মতামত স্পষ্ট করে বললে, বিশেষ করে কোনো নারী তা করলে, সমাজ বা ইন্ডাস্ট্রি সহজে তা মেনে নেয় না।