ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমায় প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এর আগে নির্মাতার ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’ ও ‘রেডরাম’-এ একসঙ্গে দেখা গেছে তাদের।
জানুয়ারিতে সিনেমাটির নাম নিবন্ধন করা হলেও তখন নিশো-মেহজাবীন চূড়ান্ত ছিলেন না। সম্প্রতি প্রযোজক শাহরিয়ার শাকিলের একটি পোস্টের পর তাদের অভিনয়ের বিষয়টি নিশ্চিত হয়েছে।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটির শুটিং আগামী জানুয়ারির শুরুতে শুরু হওয়ার কথা রয়েছে। প্রায় এক মাসের টানা শুটিংয়ে কাজ শেষ করে রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।