নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা অমূলক ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার সিলেট সিটি করপোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, এ চুক্তিতে বন্দরের কোনো কর্মী চাকরি হারাবেন না; বরং সক্ষমতা ও কর্মীদের পারিশ্রমিক বাড়বে।
মন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধারে কাজ করা হবে। পাশাপাশি সিলেট বিমানবন্দরে দ্রুত প্যাকিং হাউজ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা চালু হলে অঞ্চলটি থেকে শাকসবজি রপ্তানির সুযোগ বাড়বে।
দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, দেশের ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হবে।