জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসানের জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। রোববার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে জাহিদ হাসানের সঙ্গে তোলা দুটি ছবি প্রকাশ করে তাকে ‘বাবা’ বলে সম্বোধন করেন তিনি।
ছবির ক্যাপশনে সুনেরাহ লেখেন, ‘শুভ জন্মদিন বাবা।’ তার এই আন্তরিক শুভেচ্ছাবার্তা ভক্ত ও নেটিজেনদের নজর কাড়ে।
পোস্টের মন্তব্যের ঘরেও জাহিদ হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা। দুই প্রজন্মের এই দুই শিল্পীর সুন্দর সম্পর্ক নিয়েও প্রশংসা করেছেন অনেকে।