রবিবার ৩রা মে, ২০২৬

সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১০ মার্চ) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, দমদমিয়া, বিছনাকান্দি ও ডিবিরহাওর বিওপির টহল দল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, বাসমতি চাল, হেয়ারওয়েল, জিরা, ক্রিম, কমলা, চিনি, মেহেদী, চকলেট, ট্যাং, সাবান, সুপারি, শুটকি, মহিষ ও গরু জব্দ করা হয়।

এছাড়া, বাংলাদেশ থেকে পাচারের সময় বিপুল পরিমাণ শিং মাছও জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Translate