রবিবার ৩রা মে, ২০২৬

রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেলেন তারেক রহমান

যশোরের রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমান বেকসুর খালাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যশোরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেয়েছেন। সোমবার (১০ মার্চ) যশোর জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ সাবেরুল হক সাবু।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৯ নভেম্বর যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয় যে, তিনি লন্ডন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কটূক্তি করেছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা, তৎকালীন যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ গনি মিয়া ২০১৫ সালের ২১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পিপি সৈয়দ সাবেরুল হক সাবু জানান, মামলাটির কোনও ভিত্তি না থাকায় সরকারপক্ষের কৌসুলিরা সম্প্রতি তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়ার আবেদন করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তাকে খালাস প্রদান করেন।

Translate