ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-তে প্রকাশিত সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রীদের তালিকায় দীপিকা পাড়ুকোনের চেয়ে এগিয়ে থেকে শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তালিকায় সিনেমাপ্রতি প্রিয়াঙ্কার পারিশ্রমিক ১৮ থেকে ৩০ কোটি টাকা ধরা হয়েছে, আর দ্বিতীয় স্থানে থাকা দীপিকার পারিশ্রমিক ১৫ থেকে ৩০ কোটি টাকা। বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করা এই দুই তারকা দীর্ঘদিন ধরেই ভারতীয় বিনোদনজগতের শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের কাতারে রয়েছেন।