রা ওয়ান’-এর ১৫ বছর পর ‘কিং’ সিনেমার আইটেম গানে ফের একসঙ্গে পর্দায় হাজির হলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। শুক্রবার প্রকাশিত ডিস্কো থিমের ‘ড্যাডি কুল’ গানে শচীন-জিগরের সুরে ও ‘সল্ট অ্যান্ড পিপার’ লুকে নজর কেড়েছেন এই জুটি, যার শুটিং হয়েছে দক্ষিণ আফ্রিকায়। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে মেগাবাজেটের এই সিনেমাটি।