সব জল্পনার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার কসবার বাড়িতে ঘরোয়া আয়োজনে মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ৫ ডিসেম্বর উত্তরবঙ্গে তাদের আনুষ্ঠানিক বিয়ে ও ১১ ডিসেম্বর কলকাতায় রিসেপশন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধার্থের আগের বিয়ে নিয়ে নানা চর্চা চলছে। জানা গেছে, ২০১৭ সালে আঁখি নাথের সঙ্গে প্রথম বিয়ে হয়েছিল সিদ্ধার্থ দত্তের, যা পরবর্তীতে ভেঙে যায়।