জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন: প্রধানমন্ত্রী

দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটুকু বেড়েছে সে প্রশ্ন তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং ফ্যাসিবাদের সময়ে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন। শনিবার সকালে রাজধানীর মিরপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভবিষ্যৎ প্রজন্মের সামনে শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠান প্রধানদের মূল কারিগর উল্লেখ করে শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

Translate