এমএলএস প্লে-অফে টিকে থাকার লড়াইয়ে কলম্বাস ক্রুর মুখোমুখি মেসির ইন্টার মায়ামি

প্রথম ম্যাচে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হেরে যাওয়ায় এমএলএস প্লে-অফে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির সামনে। যুক্তরাষ্ট্রের ওহাইওতে অনুষ্ঠিতব্য প্রথম রাউন্ডের এই দ্বিতীয় ম্যাচে হারলেই ২০২৬ মৌসুমের অভিযান শেষ হয়ে যাবে লিওনেল মেসির দলের। তবে নির্ধারিত ৯০ মিনিটে বা টাইব্রেকারে জয় পেলে সিরিজে সমতা ফিরিয়ে ঘরের মাঠে তৃতীয় ও শেষ ম্যাচ খেলার সুযোগ পাবে মায়ামি।

Translate