‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান, কামান, ড্রোন ও রকেটসহ ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা-এর বরাতে সামরিক মুখপাত্র জানান, তাইজ ও মারিবসহ একাধিক রণাঙ্গনে চালানো এসব হামলায় হুথির ১২১ জন যোদ্ধা ও কমান্ডার হতাহত এবং ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস হয়েছে। তবে এই হতাহতের হিসাব স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এর আগে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সৌদি বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহতের পাল্টা অভিযোগ তুলেছিল।