আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ৫৬ প্লাটুন মোতায়েন রয়েছে গোপালগঞ্জে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি আরও ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

Translate