ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পেসার নাহিদ রানা

চার দিন ধরে প্রচণ্ড জ্বরে ভোগার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়েছে বলে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তার অ্যাডমিন। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন এই ক্রিকেটারের দ্রুত সুস্থতা ও মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন ভক্ত ও সতীর্থরা।

Translate