রাজনৈতিক অস্থিরতায় বিএফএলের ভেন্যু তালিকা থেকে আপাতত বাদ গোপালগঞ্জ

চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ভেন্যু তালিকা থেকে আপাতত গোপালগঞ্জকে বাদ দিয়ে মানিকগঞ্জ ও ময়মনসিংহে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। জেলাটির বর্তমান পরিস্থিতিতে খেলা আয়োজন কঠিন হওয়ায় স্থানীয় প্রশাসন ও ডিএফএর সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোপালগঞ্জকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করা দুটি ক্লাবের মধ্যে আরামবাগ ক্রীড়া সংঘ ইতোমধ্যে বিকল্প হিসেবে ময়মনসিংহকে বেছে নিয়েছে এবং ব্রাদার্স ইউনিয়নের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।

Translate