দেশের ৬৪টি জেলায় সারা বছর খেলাধুলা চালু রাখতে আগামী জানুয়ারি থেকে প্রতিটি জেলা ক্রীড়া সংস্থাকে ক্রীড়া ক্যালেন্ডার দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ওই ক্যালেন্ডারে ফুটবল, ক্রিকেট, দাবা ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলার সময়সূচি থাকবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে পদকের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।