দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আনা কয়েকটি বাইসাইকেল চালিয়ে এর ব্যবহারিক দিক পরখ করেন তিনি। মেয়েদের পড়াশোনায় উৎসাহ জোগানো ও ঝরে পড়া রোধে প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের এ বাইসাইকেল দেওয়া হবে।