বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট বুধবার মধ্যরাত থেকে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ২৫ দিনের জন্য বন্ধ থাকছে। এ সময় অপর ইউনিটটি থেকে স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন চালু থাকবে। শীতের কারণে বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা কম থাকায় অর্ধেক সরবরাহ বন্ধ থাকলেও কোনো সংকট হবে না বলে মনে করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।