জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবারের এ বাণীতে তিনি উল্লেখ করেন, প্রথমবারের মতো হ্যাচিং এগ রপ্তানির পর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল মাংস, দুগ্ধজাত, পোলট্রি ও চামড়াজাত পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, টিকা উৎপাদন ও গবেষণার মাধ্যমে এ খাতকে স্বনির্ভর করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তা জোরদারে সরকারের অঙ্গীকারের কথা জানান তিনি।