শিরোনাম
ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড স্থগিত চেয়ে আদালতের দ্বারস্থ সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানছাত্রীদের জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করলেন প্রধানমন্ত্রীরক্ষণাবেক্ষণের জন্য ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটবঙ্গভবনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরশেখ হাসিনার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রীসচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিব

সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন উপসচিবকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উপসচিব মো. তোফায়েল হোসেন, কাজী আরিফুর রহমান এবং মোছা. ফুয়ারা খাতুনকে দণ্ডবিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন আইনে এ ক্ষমতা দেওয়া হয়েছে। সচিবালয়ে কর্মরত থাকাকালীন তারা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করে এ দায়িত্ব পালন করতে পারবেন এবং মাস শেষে কার্যক্রমের বিবরণ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে।

Translate