১৬ ডিসেম্বর শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন, পুরোপুরি চালুর অপেক্ষা আরও ১৪ মাস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হলেও পুরোপুরি চালু হতে আরও ১৪ মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার দুপুরে সচিবালয়ে তিনি জানান, ৩০ নভেম্বরের মধ্যে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি শেষে ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটসহ চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির প্রাথমিক কার্যক্রম শুরু হবে। এ ছাড়া প্রধানমন্ত্রীর সময় নির্ধারণ সাপেক্ষে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে বলেও জানান মন্ত্রী।

Translate