হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করা হলে আগামী ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করা হয়। এর আগে তিশার বিরুদ্ধে করা প্রতারণার মামলা প্রত্যাহারের জন্য ফোনে ও বাসায় লোক পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়েছিল।