অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ভূমিকা নিয়ে উদ্বেগের জেরে বিশ্বজুড়ে শেয়ারবাজারে দরপতনের পাশাপাশি টানা তৃতীয় সপ্তাহের মতো কমেছে জ্বালানি তেলের দাম। সোমবার এশিয়ার বাজারে দক্ষিণ কোরিয়ার সূচক ৪ শতাংশ ও চীন-হংকংয়ের বাজার নিম্নমুখী থাকার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার ২৯ সেন্ট এবং ডব্লিউটিআইয়ের দাম ৮৩ ডলার ২৬ সেন্টে নেমে এসেছে। তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলার কারণে সরবরাহ উদ্বেগ থাকায় তেলের বাজারে বড় ধরনের পতন রোধ হয়েছে।