রাজধানীর আগারগাঁওয়ে আগামীকাল (২২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ মেলা। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করবেন।
শনিবার (২১ নভেম্বর) সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, মেলায় সারা দেশ থেকে ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। এর প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা পরিচালিত।
মেলায় দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। বিদেশি বা আমদানিকৃত পণ্য বিক্রি নিষিদ্ধ এবং দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
এ ছাড়া মেলায় নয়জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ দেওয়া হবে।