খেতাবের চেয়েও বড় হলো স্বাধীনতার জন্য বিজয়ী হওয়ার গৌরব: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো খেতাবের চেয়েও বড় হলো স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গর্বিত উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায় এবং তাদের কল্যাণে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় তিনি দেশকে ফ্যাসিবাদমুক্ত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

Translate