কক্সবাজারে ভেসে আসা ট্রলার থেকে নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার, পালিয়েছে পাচারকারীরা

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় শুক্রবার রাতে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে ভেসে আসা একটি ট্রলার থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টেকনাফ থেকে প্রায় এক সপ্তাহ আগে ট্রলারে ওঠার পর মাঝিমাল্লা ও পাচারকারীদের মধ্যে বিরোধ দেখা দিলে তাদের সৈকতে নামিয়ে দিয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও জড়িত পাচারকারী চক্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Translate