অগ্নিসন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। ২০২৪ সালের মতো আবারও গণতন্ত্রপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার লালমনিরহাটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

Translate