দিনভর বিক্ষোভ ও সংঘর্ষের পর গাজীপুর শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিকতা, কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা

ন্যূনতম মজুরির দাবিতে মঙ্গলবার দিনভর শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে প্রায় ৭০টি কারখানায় ছুটি ঘোষণার পর বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এবং অধিকাংশ পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা ও শ্রীপুরসহ বিভিন্ন এলাকার কারখানাগুলোতে সকাল থেকেই শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে দেখা গেছে এবং ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে। গাজীপুর শিল্প পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলজুড়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি বিজিবি এবং আনসার সদস্যদের মোতায়েন করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

Translate