বুধবার (১৮ নভেম্বর) ম্যানিলার মালিকানাং প্রাসাদে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে ফিলিপাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তায় এই জোটকে আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী উল্লেখ করে তিনি জানান, বেসামরিক পারমাণবিক শক্তি খাতেও যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন সম্ভবত ‘বড় কিছু’ করতে যাচ্ছে। পাশাপাশি আলাস্কার প্রাকৃতিক গ্যাস রপ্তানি প্রকল্পে ফিলিপাইনকে স্বাভাবিক অংশীদার হিসেবে উল্লেখ করে ট্রাম্প বিতর্কিত দক্ষিণ চীন সাগর পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই বলেও মন্তব্য করেন।